বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেতা জয় প্রকাশ আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
Jaya Prakash Reddy

বিনোদন ডেস্ক : জয় প্রকাশ রেড্ডি। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেতা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন জয় প্রকাশ রেড্ডি। তার অভিনয় জীবনের শুরু হয় ব্রহ্মপুত্রুদু ফিল্ম দিয়ে। এছাড়াও যেসব ছবিতে তিনি দর্শকদের নজর কাড়েন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রেমিনচুকুদাম রা, গাব্বার সিং, চেন্নাকেশবারেড্ডি, সিথাইয়া ও টেম্পার।

‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মেছিলেন জয় প্রকাশ রেড্ডি।

লাইটনিউজ

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD