বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

আলিয়ার প্রেমিক পার্থ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

স্টারপ্লাসে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘কাসৌটি জিন্দেগি কে টু’তে অভিনয়ের সুবাদে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পার্থ সামথান।

কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে- জনপ্রিয় এই তারকা সিরিয়ালটিতে আর অভিনয় করতে চান না বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন তিনি। তবে কেন সে বিষয়ে কিছু জানাননি পার্থ।

এরইমধ্যে পার্থকে নিয়ে শোনা যাচ্ছে আরও একটি নতুন গুঞ্জন। ২৯ বছর বয়সী এই তারকা নাকি বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন। সঞ্জয়লীলা বনসালীর ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের প্রেমিকের চরিত্রে পাওয়া যাবে তাকে।

অল্প বয়সী গাঙ্গুবাঈকে (আলিয়া ভাট) বেশ্যালয়ে বিক্রি করে দিয়েছিল তার প্রেমিক। সেই চরিত্রই সিনেমায় ফুটিয়ে তুলবেন পার্থ। আর এজন্যই নাকি তিনি ‘কাসৌটি জিন্দেগি কে টু’ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পার্থ সামথান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD