শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :

আইসিইউতে অভিনেত্রী সুরেখা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিকরিকে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরেখার নার্স। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ‘তার (সুরেখা সিকরি) আর্থিক অবস্থা ভালো না। তাই তাকে উন্নত মানের কোনো হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়নি। কেননা সেখানকার খরচ অনেক ব্যয়বহুল।”

সুরেখার চিকিৎসকার জন্য তার নার্স প্রথমে ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন। কিন্তু পরে তিনি জানান, “আমরা এখন ঠিক আছি। সুরেখার চিকিৎসা খরচ তার ফিক্সড ডিপোজিট থেকে নিচ্ছি। এখন কোনো সাহায্যের প্রয়োজন নেই।”

গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে জুস খাওয়ার সময় ব্রেইন স্ট্রোক করেন সুরেখা সিকরি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD