বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়ার জামিন নামঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

গ্রেফতার হতে পারেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন।

অবশেষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রিয়াকে গ্রেফতার করেছে এনসিবি। সুশান্ত মৃত্যুকাণ্ডের নেপথ্যে এখনও পর্যন্ত বলিউডের এই অভিনেত্রীর হাত থাকার প্রমাণ না পাওয়া গেলেও, মাদক পাচারকারীচক্রের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ থাকায় গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতারের পরই মেডিকেল টেস্টের জন্য মুম্বাইয়ের সিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়া চক্রবর্তীকে। একইদিন রিয়ার জামিনের জন্য আবেদন করে তার আইনজীবী। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ভিডিও কনফারেন্স শুনানিতে সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

পরে এনসিবির দফতরে রাত যাপনের পর বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রিয়াকে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর ও সুশান্ত সিং রাজপুতের বাড়ির সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডারকে গ্রেফতার করা হয়।

জানা গেছে- এনসিবির দফতরে জেরার মুখে রিয়া এবং ভাই বলিউডের মোট ২৫ জনের নাম প্রকাশ্যে এনেছেন। যাদের মধ্যে ইন্ডাস্ট্রির নামী-দামি বেশ কয়েকজন তারকারাও রয়েছেন।

এমনকি, বেশকিছু বলিউড পার্টির নামও উল্লেখ করেছেন তারা, যেখানে মাদক লেনদেন হতো। আগামী ১০ দিনের মধ্যেই ইন্ডাস্ট্রির ওই ব্যক্তিদের তলব করতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD