বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে ব্রিকসে যোগ দেওয়ার পর অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইরানের সঙ্গে যুদ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন বিদেশি শিক্ষার্থীদের লাগাম টানছে অস্ট্রেলিয়া, বন্ধ হচ্ছে পরিবার আনার সুযোগ ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যেতে আবারও ভিসা দিলো না যুক্তরাষ্ট্র সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ

৮০ বছরে এটিএম শামসুজ্জামান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ। তিনি ১৯৪১ সালের আজকের দিনে নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড়বাড়ি। তার বাবা নুরুজ্জামান ছিলেন নামকরা উকিল। মা নুরুন্নেসা বেগম গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড়।

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনিকার ও চলচ্চিত্র পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থাবস্থা থেকে এখন বেশ খানিকটা সুস্থ। রাজধানীর সূত্রাপুরের বাসাতেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘আমি কখনও ঘটা করে জন্মদিন উদযাপন করিনি। জন্মদিন এলেই মনে হয়, জীবন থেকে আরও একটি বছর কমে গেল। আল্লাহপাক আরও একটি বছর দেখার সুযোগ দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। এখন বাড়িতেই নিজের মতো করে সময় কাটাচ্ছি। ঘরে বসে অনেক সময় অনেককে দেখার ইচ্ছা হলেও দেখতে যেতে পারছি না। দূর থেকে সবার দোয়া আর ভালোবাসা চাই। আল্লাহ যেন সুস্থ রাখেন।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD