শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

করোনাকালে আধা কেজি গাঁজা কিনেছেন রিয়া চক্রবর্তী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী গত এপ্রিল মাসে আধা কেজি গাঁজা কিনেছেন বলে অভিযোগ উঠেছে। রিয়া বাড়িতে কুরিয়ারে এসেছিলে এই গাঁজা। কুরিয়ার গ্রহণ করেন অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন দীপেশ সাওয়ান্তও।

সম্প্রতি কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক দাবি করেন, এপ্রিল মাসে রিয়ার বাড়িতে ৫০০ গ্রাম বাড-এর বাক্স নিয়ে যান তিনি।

এদিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদের সময় বলিউডের ২৫ জনের নাম করেছেন রিয়া চক্রবর্তী। মাদক চক্রের সঙ্গে যুক্ত আছেন বলিউডের ওই তারকা, পরিচালক, প্রযোজকদের। শিগগিরই ওই ২৫ জনকে সমন পাঠানো হবে বলে জানা গেছে। ইতোমধ্যে রিয়া চক্রবর্তী দেয়া তালিকায় ২৫ জনের মধ্যে ১৫ জন এনিসিবির নজরে এসেছেন।

অন্যদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে। কঙ্গনার সাবেক বন্ধু অধ্যয়ন সুমনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়। ২০১৬ সালের ওই সাক্ষাতকারে অধ্যয়ন দাবি করেন, কঙ্গনা এক সময় মাদক সেবন করতেন। একবার তার জন্মদিনে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করেন কঙ্গনা। সেই পার্টিতে বলিউডের হাই প্রোফাইল তারকারা উপস্থিত ছিলেন। ওই সাক্ষাতকারের প্রেক্ষিতে এবার কঙ্গনার বিরুদ্ধে তদন্ত হবে বলে শোনা যাচ্ছে। অভিনেত্রী মাদকে আসক্ত ছিলেন কি না, সে বিষয়ে খতিয়ে দেখতে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে মুম্বাই পুলিশকে। সূত্র- জিনিউজ

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD