শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

প্রকাশ পেলো টাইগারের প্রথম গানের টিজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নায়ক টাইগার শ্রফ। কিছুদিন আগে নিজেই সে ঘোষণা দিয়ে বলেছিলেন- “নিজের গাওয়া গানের তালে নাচার ইচ্ছে আমার অনেক আগে থেকেই ছিলো। কিন্তু কখনও সাহস করতে পারিনি। তবে নতুন কিছু আবিষ্কার করতে লকডাউনে অনেক সময় ব্যয় করেছি। আর এই অভিজ্ঞতা সত্যিই অবিশ্বাস্য। আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটি শিগগিরই শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি। জলদি প্রকাশ হবে টিজার।”

আজ (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে টাইগারের গাওয়া ‘আনবিলিভেবল’ শিরোনামের গানটির টিজার।

এমনকি বলিউডের এই অভিনেতা নিজেও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে গানটির টিজার শেয়ার করেছেন।

টাইগারের গাওয়া গানটি লিখেছেন ডিজে মানে এবং অভিতেষ। পুনিত মালহোত্রার পরিচালনায় এর নৃত্যপরিচালনায় ছিলেন প্রকাশ। শিগগিরই প্রকাশ পাবে সম্পূর্ণ গানটি।

সবশেষ ‘বাঘি থ্রি’তে দেখা গেছে টাইগার শ্রফকে। এতে তার সহশিল্পী ছিলেন শ্রদ্ধা কাপুর।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD