চক্রবর্তী পরিবারে নেমে এলো খুশির জোয়ার। পুত্র সন্তানকে স্বাগত জানালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী দম্পতি।
শনিবার (১২ সেপ্টেম্ব) দেড়টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর প্রথম সন্তানের জন্ম হয়।
সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা এবং সন্তান দুজনেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
রাজ-শুভশ্রীর সন্তানের খবরে খুশির হাওয়া বইছে টলিপাড়াতেও।
লাইটনিউজ