বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

করোনায় আক্রান্ত আফতাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার দিক থেকে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রতিদিনই প্রায় লাখের কাছাকাছি নতুন রোগী শনাক্ত হচ্ছে। লকডাউন শিথিল করার পর থেকে যেনো আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রির কাজও। ফলে গত কয়েকদিনে বেশ কয়েকজন বলিউড তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তালিকায় রয়েছেন- অর্জুন কাপুর, মালাইকা আরোরা, জেনেলিয়া ডি’সুজা, রাফতার, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন।

এবার এই তালিকায় যুক্ত হয়েছে বলিউড অভিনেতা আফতাব শিবদাশিনীর নামটি। বর্তমানে তিনি রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে আফতাব লিখেছেন- “আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। সম্প্রতি আমার মধ্যে করোনার কিছু উপসর্গ দেখা দিলে আমি টেস্ট করি এবং সেটি পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD