বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ফারুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

উন্নত চিকিৎসার জন্য চিত্রনায়ক, মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক সিঙ্গাপুরে গেছেন।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পণ্যবাহী বিশেষ কার্গো বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

জানা গেছে, ফারুকের রক্তে সংক্রমণ দেখা দিয়েছে। এতে শারীরিক জটিলতা বাড়তে থাকায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD