বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

অভিনেতা সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ অভিনেতা সাদেক বাচ্চুকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্ট নেয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান শনিবার রাত ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। সাদেক বাচ্চুর হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD