শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :

ইউনিসেফের নতুন দূত আয়ুষ্মান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আয়ুষ্মান খুরানা। ‘ভিকি ডোনার’, ‘বাধাই হো’, ‘আন্ধাধুন’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এবার শিশুদের নিগ্রহ রুখতে, তাদের অধিকার সুরক্ষিত করতে ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাডভোকেট হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। এতে তার সঙ্গী হিসেবে থাকবেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।

ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাডভোকেট হওয়ায় বলিউডের এই অভিনেতাকে স্বাগত জানিয়ে ডা. ইয়াসমিন আলি হক জানান, “নিজের প্রতিটি চরিত্রে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা মানুষের কাহিনি ফুটিয়ে তুলেছেন আয়ুষ্মান। তার বলিষ্ঠ কণ্ঠ মানুষকে সচেতন করবে। করোনা সংকটের আবহে শিশু নিগ্রহের ঘটনা বেড়ে গিয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হবেন আয়ুষ্মান।”

ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাডভোকেট হয়েই কাজ শুরু করে দিয়েছেন আয়ুষ্মান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি কবিতা পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, “আমার ছোটবেলার স্মৃতি সবসময় আমার মুখে হাসি ছড়িয়ে দেয়। কিন্তু বহু শিশুর ছোটবেলা এখনও অসম্পূর্ণ। ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে আমি আপনাদের ভারতের শিশু নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD