শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :

হৃতিককে প্রস্তুতি নিতে বললেন সৌরভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

চলতি বছরের শুরুতে করণ জোহরের সঙ্গে সৌরভের এক সাক্ষাৎকে কেন্দ্র করে জোর গুঞ্জন শোনা গিয়েছিল যে, মহেন্দ্র সিং ধোনী ও কপিল দেবের মতো এবার হয়তো সৌরভ তার বায়োপিকের নির্মাণের জন্য সবুজ সংকেত দিয়েছেন। যেখানে সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে হৃতিক রোশনকে! কিন্তু কোথায় কী? ওই সাক্ষাৎকারের পর না সৌরভ না হৃতিক কেউ কোনও কথা বলেননি আর।

বায়োপিক হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার নেহা’তে অতিথি হয়ে এসে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি হৃতিক রোশনকে তার বায়োপিকের জন্য প্রস্তুতি নিতে বলেছেন!

নেহা তার চ্যাট শোতে সৌরভকে বলেন, “আপনার বায়োপিকের জন্য হৃতিক রোশন তো ভাল পছন্দ..” নেহার কথার জবাবে সৌরভের মন্তব্য, “কিন্তু তাহলে তো হৃতিককে সবার আগে আমার মতো বডি বানাতে হবে!”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD