শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

নায়ক সুশান্তের মূর্তি বানালেন শিল্পী সুশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পূর্ণাবয়ব মোমের মূর্তি তৈরি করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। মহিশীলার বাসিন্দা সুশান্তবাবুর বাসভবন লাগোয়া তার নিজস্ব সংগ্রহশালায় রাখা সুশান্ত সিংহ রাজপুতের মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। খবর- আনন্দবাজার পত্রিকা।

এই বিষয়ে শিল্পী বলেন, সুশান্তের মতো একজন শিল্পী অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই তার মূর্তি তৈরি করলাম। ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তনী, শিল্পী সুশান্তবাবু জানান, মূর্তিটি তিনি তার নিজস্ব সংগ্রহশালাতেই রেখে দেবেন।

ইতিমধ্যেই তার সংগ্রহশালায় রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহালিসহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি।

এছাড়া সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু। পাশাপাশি, কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD