শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :

বারান্দার দাঁড়িয়ে হয় মা-ছেলের কথা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালাইকা আরোরা। চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

একা একাই কাটছে মালাইকার হোম কোয়ারেন্টাইনের দিনগুলো। গত ৬ সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ছেলে আরহানের থেকে দূরে রয়েছেন মালাইকা।

তবে ছেলেকে ছাড়া মোটেও ভালো কাটছে মালাইকার দিনগুলো। কিন্তু মা-ছেলে একে অপরের সঙ্গে কথা বলেন বারান্দায় দাঁড়িয়ে।

ছেলের তোলা একটি ছবি শেয়ার করে এ প্রসঙ্গে বলিউডের এই অভিনেত্রী বলেন, “আমার সন্তানের সঙ্গে দেখা করতে না পারাটা অনেক বড় একটি চ্যালেঞ্জ। আমরা মা-ছেলে এভাবেই বারান্দায় দাঁড়িয়ে কথা বলি।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD