সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

কুষ্টিয়ায় ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

কুষ্টিয়ার মিরপুরে ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান স্ত্রী আনজেরা খাতুন (৬৫)। পরের দিন শনিবার সকাল ১০টার দিকে তার দাফন সম্পন্ন করে নিজ বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ্য হয়ে মারা যান মেয়ে আঙ্গুরা খাতুন (৪০)। মেয়ের মৃত্যু সংবাদ শুনে ঘণ্টাখানেকের ব্যবধানে মৃত্যুবরণ করেন বাবা লালন মল্লিক (৭৫)।

মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিন জনের এমন করুণ মৃত্যুতে শোকপুরিতে পরিণত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রাম। এমন মৃত্যুতে শোকে মুহ্যমান স্বজনেরা। পরিবারের পাশাপাশি শোকাহত প্রতিবেশি ও এলাকার মানুষ। চিকিৎসক বলছেন, শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে মারা যান তারা।

তবে মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD