শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

‘বিগ বস-১৪’ প্রতিযোগীদের করোনা টেস্ট হবে প্রতিদিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

চলছে করনোভাইরাস মহামারি। তাই নিরাপত্তার সঙ্গে কোন আপোস করতে চায় না ‘বিগ বস’ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, বিতর্কিত এই রিয়্যালিটি শো শুরু হওয়ার পর থেকে প্রত্যেক প্রতিযোগীকে প্রতিদিন করোনা টেস্ট করানো হবে।

এখানেই শেষ নয়, প্রতিযোগীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, কেউ অন্য কারও থালা-বাসন ব্যবহার করতে পারবে না বলেও জানা গেছে।

‘বিগ বস’-এর আগের মৌসুমগুলোতে এমন অনেক টাস্ক দেখা গেছে যেখানে এক প্রতিযোগীকে আরেক প্রতিযোগীর শারীরিক সংস্পর্শে আসতে দেখা গেছে। তবে এবারের মৌসুমে তেমনটা হবে না।

আগে যেখানে এক বিছানায় দু’জন ঘুমাতেন এবার তেমনটিও হবে না।

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’র ১৪তম আসর। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সালমান খান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD