শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

চলচ্চিত্রে অভিনয়ের গুঞ্জন নিয়ে মেহজাবিনের জবাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার ভক্তদের দীর্ঘদিনের চাওয়া প্রিয় তারকাকে বড় পর্দায় দেখার। বিভিন্ন সময়ে তার চলচ্চিত্রে অভিনয়ের গুঞ্জন শোনা গেছে।

আবারও সেই গুঞ্জনটি ভেসে এলো। তবে মেহজাবিন নিজেই বলেছেন তিনি কোনো চলচ্চিত্রে কাজ করেননি।

তিনি বলেন, কোনো চলচ্চিত্রে কাজ করছি না আমি। যে চলচ্চিত্রে কাজ করছি বলে শোনা যাচ্ছে আসলে এটি কোনো চলচ্চিত্র না। এটি একটি টেলিফিল্ম। চলচ্চিত্র আর টেলিফিল্ম কখনো এক হতে পারে না। সংবাদটি ভুলভাবে এসেছে।

ওটিটি প্ল্যাটফরমের কাজের প্রসঙ্গে জানতে চাইলে মেহজাবিন বলেন, ওটিটি প্ল্যাটফরমে এবং সিনেমা হলের জন্য নির্মিত ছবিগুলো একই রকম ও একই বাজেটের থাকে। শুধু মুক্তির ধরন ভিন্ন। আমাদের এখানে ওয়েব ফিল্ম বলতে যা বোঝানো হচ্ছে তা কি আসলেই ফিল্ম হচ্ছে? নাটক থেকে একটু বেশি সময়ের গল্প নিয়ে কাজ করলেই সেটি ফিল্ম হয়ে যায় না। আমার বিষয়টি একটু পরিষ্কার করি। ওটিটি প্ল্যাটফরমের জন্য আমি একটি টেলিফিল্মে কাজ করতে পারি। এটি ৮০ থেকে ৯০ মিনিটের একটি গল্প। আমি গল্পটি শুনেছি। আমার বেশ ভালোও লেগেছে। আগামী মাসে এতে কাজ করার সম্ভাবনা আছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD