শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

৪০-এ কারিনা কাপুর খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

আরও এক বছর বেড়ে গেলো কারিনা কাপুর খানের। আজ (২১ সেপ্টেম্বর) বলিউডের এই অভিনেত্রী ৪০ বছরে পা দিয়েছেন।

গত বছর হরিয়ানার গুরগাঁওয়ে পতৌদি রাজপ্রাসাদে ধুমধাম করে ৩৯তম জন্মনি উদযাপন করেছিলেন কারিনা কাপুর খান। কিন্তু এ বছর করোনাভাইরাসের কারণে ঘরে থেকেই ৪০তম জন্মদিনের কেক কাটতে হয়েছে তাকে।

কারিনার তার ৪০তম জন্মদিন উপলক্ষে মধ্যরাতে স্বামী সাইফ আলি খান, বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর, বোন কারিশমা কাপুর এবং পরিবারের আরও কয়েকজন সদস্যদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন।

জন্মদিনের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন বেবো (কারিনা কাপুর খান)।

কারিনা কাপুর খানের হাতে এই মুহূর্তে রয়েছে ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ। এতে তার বিপরীতে রয়েছেন আমির খান।

এদিকে, শিগগিরই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD