শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :

আপাতত এর চাইতে বেশি বলা বারণ: জয়া আহসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

“বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী ছবির আগমনী বার্তা। পিপলু আর খানের দ্বিতীয় ছবি, কিন্তু প্রথম কাহিনী চিত্র।”

“আপাতত নামহীন, গোত্রহীন সাকুল্যে ছয় সপ্তাহের যাত্রা। তার মধ্যে ১৫ দিনে একটি ফিচার ফিল্মের শুটিং করে ফেললাম। প্যানডেমিকের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।’ তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো!”

‘প্যানডেমিক এর মধ্যে একটা ছবি শ্যুট করবো তার উত্তেজনাটাই আসল। এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, চলেন করে ফেলি।’

‘ঠিক এভাবেই একটা ছবির অংশ হয়ে গেলাম। জীবনের খণ্ড খণ্ড না-বলা অনুভূতি আর বাকি গল্পটা ‘it’s complicaed’। এতটুকুই বলা অনুমতি সাপেক্ষে।’

“ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না!- সম্ভবত এটা এমন একটা প্রজেক্ট। আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য! কিন্তু ১৫ দিনের শুটিংটা একটা পাগলামি ছিল, এত কম মানুষ নিয়ে একটা ছবি শুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সাথে একটা সুন্দর অভিজ্ঞতা হলো।”

“পিপলু ভাই আর নুসরাত মাটির চিত্রনাট্যে আপাতত নাম, গোত্রহীন এই ছবি। Applebox films, আবু শাহেদ ইমনের Box office Multimedia এর সাথে আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘C তে cinema’-ও এই ছবির প্রযোজক বটে!”

“আপাতত এর চাইতে বেশী কিছু বলতে বারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।”

রোববার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো এক শুটিং সেটে তোলা পাঁচটি ছবি শেয়ার করে নিজের আসন্ন ছবির ঘোষণা দিলেন জয়া আহসান।

তবে এখনও ছবিটির নাম জানাননি এই অভিনেত্রী। এতে অভিনয়ের তিনি প্রযোজনা করছেন সেটিও নিশ্চিত করেছেন জয়া।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD