শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সারা-শ্রদ্ধাকে তলব করতে পারে এনসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মাদক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসায় গত ৯ সেপ্টেম্বর প্রয়াত এই তারকার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

এরপর রিয়ার স্বীকারোক্তি থেকে বলিউডের অন্তত ২৫ জন তারকার নামের তালিকা প্রস্তুত করেছে (এনসিবি)। তবে সকলের নাম প্রকাশ্যে না আসলেও, সামনে এসেছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংয়ের নামটি।

এমনকি সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খান একসঙ্গে বসে ধূমপান করতেন বলেও স্বীকার করেছেন রিয়া চক্রবর্তী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে এনসিবি।

যদিও বা এ বিষয়ে এনসিবি’র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD