শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

বেঙ্গল মাল্টিমিডিয়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ওয়েব কনটেন্ট’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

‘জন্মভূমি (দ্য বার্থ ল্যান্ড)’, ‘যদি একদিন’, ‘সাপলুডু’ ইত্যাদি সাড়া জাগানো চলচ্চিত্র প্রযোজনার পর এবার বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘ওয়েব কনটেন্ট’। নাম ‘মানি মেশিন’। এটি পরিচালনা করবেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার আরটিভি কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

‘মানি মেশিন’ লিখেছেন মারুফ রেহমান। এতে অভিনয় করবেন- তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মনিরা আক্তার মিঠু, শাকিরা সাবা, ফখরুল বাশার, মিলি বাশার, হারুন রশিদসহ অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, সম্পূর্ণ ভিন্নধর্মী ওয়েব কনটেন্ট ‘মানি মেশিন’। ভরপুর সাসপেন্স আছে। এতে পারিবারিক গল্প আছে। আশা করি দর্শক এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD