শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

কালো মোনোকিনিতে অন্তঃসত্ত্বা আনুশকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

এইতো ক’দিন আগে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজের বেবিবাম্পে হাত রেখে একটি ছবি শেয়ার করেছিলেন আনুশকা শর্মা।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে আনুশকা লিখেছিলেন- “নিজের শরীরে একটি নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী হতে পারে?”

বলিউডের অভিনেত্রীর শেয়ার করা ছবিটিতে বয়ে গিয়েছিলো লাইক ও কমেন্টের বন্যা। এমনকি তার স্বামী বিরাট কোহলি ছবিটির নিচে মন্তব্য করে লিখেছিলেন- ‘এক ফ্রেমে আমার পুরো পৃথিবী।’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অন্তঃসত্ত্বা আনুশকা আরও একটি ছবি। যেখানে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী সুইমিং পুলে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। এসময় তার পরনে ছিলো কালো রঙের মোনোকিনি।

জানা গেছে- বিশ্ব কৃতজ্ঞতা দিবস উপলক্ষেই ছবিটি পোস্ট করেছেন আনুশকা। এর ক্যাপশনে লেখক একার্ট টোলে এবং রাম দাসের লেখা ব্যবহার করেছেন জানিয়েছেন, “জীবনে যা কিছু পেয়েছেন তাতে কৃতজ্ঞ হওয়াটাই সুখী থাকার মূল অবলম্বন।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD