রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের পায়েলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে মুম্বাইয়ের ভারসোভা থানায় এফআইআর দায়ের করলেন অভিনেত্রী পায়েল ঘোষ। খবর- আনন্দবাজার পত্রিকা।

মঙ্গলবার পায়েলের আইনজীবী সংবাদমাধ্যমকে জানান, ভারতীয় সংবিধানের ৩৭৬, ৩৫৪, ৩৪১ এবং ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

গত শনিবার বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে একটি পোস্ট করেন। পায়েল লেখেন, পাঁচ বছর আগে নিজের বাড়িতে তাকে যৌন হেনস্থা করেন অনুরাগ। ওই অভিনেত্রী এ-ও অভিযোগ করেন, কুপ্রস্তাব দেওয়ার পর পায়েল তা প্রত্যাখ্যান করায় অনুরাগ ‘অশালীন’ শব্দ ব্যবহার করে বলেছিলেন, একটা ফোন করলেই হুমা, রিচা এবং মাহি চলে আসবে।

এরপরেই পায়েলের পাশে দাঁড়িয়ে অনুরাগকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেন কঙ্গনা। চুপ করে থাকেননি অনুরাগও। প্রধানত কঙ্গনার উদ্দেশে তিনি টুইটারে লেখেন, দারুণ ব্যাপার যে আমাকে চুপ করানোর চেষ্টা করতে এতো সময় লেগে গেল। সে না হয় ঠিক আছে। কিন্তু আমাকে চুপ করানোর জন্য এত মিথ্যে বলতে হচ্ছিল যে নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যেয় শামিল করতে হল। ম্যাডাম, অন্তত একটু শালীনতা বজায় রাখুন। আমি শুধু এইটুকুই বলব যে, যা যা অভিযোগ আনা হয়েছে, সব ভিত্তিহীন। আমাকে কালিমালিপ্ত করতে গিয়ে আমার কলাকুশলী, এমনকি বচ্চন পরিবারকে টেনে আনাটা মোটেই বুদ্ধির কাজ হয়নি!

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD