শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

আল্লু অর্জুনের ৭ কোটির ভ্যানিটি ভ্যান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

দেখতে মিনি বাস। কিন্তু এর নাম ভ্যানিটি ভ্যান। চলচ্চিত্র, নাটক বা বিজ্ঞাপনসহ যেকোনো শুটিংয়ের কাজে এটি ব্যবহার করা যায়।

বলিউড, হলিউড ও টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর একটি করে ভ্যানিটি ভ্যান থাকে। শুটিংয়ে আগে মেকাপ ও আনুষঙ্গিক কাজ এখানেই সেরে নেন অভিনেতারা।

তবে এমন কয়েকজন তারকা রয়েছেন, যাদের ভ্যানিটি ভ্যান দেখলে মনে হবে ছোট একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

কিন্তু ছোট্ট এই ভ্যানিটি ভ্যানকে বিলাসবহুল বানাতে কোটি কোটি টাকা খরচ করে থাকেন তারকারা। তাদেরই একজন হলেন আল্লু অর্জুন।

দক্ষিণের জনপ্রিয় এই তারকার ভ্যানিটি ভ্যানের মূল্য ৭ কোটি রুপি। নিজের পছন্দের এই ভ্যানিটির নাম অর্জুন দিয়েছেন ‘ফ্যালকন’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ৭ কোটি রুপির ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেছেন আল্লু অর্জুন। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ভ্যানিটি ভ্যান ছাড়াও এই অভিনেতার গ্যারেজে আছে অনেক দামি গাড়িও। আছে বিএমডব্লিউ এক্স৫, অডি এ সেভেন, রেঞ্জ রোভার, জাগুয়ার এক্সজেএল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD