শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

তৌসিফ-সাফাকে নিয়ে আরিয়ানের ‘চিরকাল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

তৌসিফ মাহবুব ও সাফা কবির। এই প্রজন্মের জনপ্রিয় দুই টিভি তারকা। একই প্রজন্মের নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ক্যামেরার পেছনে থেকেও যিনি পেয়েছেন তারকা খ্যাতি!

এবারই প্রথম তারা তিনজন এক হলেন। তৌসিফ-সাফাকে নিয়ে আরিয়ান বাঁধলেন টেলিছবি ‘চিরকাল’। সিএমভি প্রযোজিত ৬০ মিনিটের এই বিশেষ ছবির শুটিং শেষ হলো গেল সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে।

আরিয়ান জানান, তৌসিফ-সাফা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুল আলম সাচ্চু, স্বর্ণলতা প্রমুখ।

কাজটি প্রসঙ্গে এর নির্মাতা ও নাট্যকার মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ভালোবাসার গল্প। মানে ভালোবাসা এক একটা স্তরে কেমন রূপ নেয়, সেটা তুলে ধরার চেষ্টা। সম্প্রচারের আগে আমরা গল্প নিয়ে গল্প না করাই ভালো।’

সাফা-তৌসিফকে নিয়ে প্রথম শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘দুজনের ভেতর অভিনয় করার চেষ্টা ছিলো। তবে সেটা কতটুকু কাজে লাগবে, নির্ভর করছে অডিয়েন্সের ওপর। এমনিতে তারা দুজনই শিল্পী হিসেবে আমার বেশ পছন্দের।’

‘চিরকাল’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই টেলিছবিটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD