রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসীপাতা: মিমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদকচক্রের হাত আছে- এমন তথ্য সামনে আসার পর প্রতিনিয়ত নতুন নতুন কিছু ঘটছে। বলিউডে এখন উত্তেজনা। একের পর এক অভিনেত্রীর নামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আসছে। নতুন করে দীপিকার নামের পাশে মাদকাসক্তের তকমা বসেছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী ও ভারতের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

তিনি বলেন, বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ‘ভগবান ওদের রক্ষা কর?’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে মিমি বলেন, কোনও মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়। সুন্দরী হয়, অভিনেত্রী হয় তাকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠালো? ছেলেরা কি ধোয়া তুলসীপাতা?।

মিমি বলেন, আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ওর নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে!

মিমি অভিযোগ আনেন করোনা ভ্যাকসিন, কৃষক বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে আসতেই এই অভিনেত্রীদের মাদক যোগের প্রসঙ্গ এনে মিডিয়াকে, সাধারণ মানুষকে দূরে রাখতে চাইছে সরকার।

মিমি জানান, মাদক যোগ নিয়ে তদন্ত যদি করতেই হয় তাহলে আইনত হোক। বেছে, বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন। সুশান্তের মৃত্যুর পরেই সবাই জানলো বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনও কথা তো ওঠেনি! কেন?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD