রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

সঠিক যত্নে ধরে রাখুন আপনার গয়নার চমক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

জুয়েলারি কিংবা গহনা নামটা শুনলেই আনন্দে নেচে উঠে সাজগোজপ্রিয় নারীদের মন। গহনা পছন্দ করে না এমন মেয়ের সংখ্যা খুবই কম। পোশাকের সঙ্গে তাল মিলিয়ে চলছে গয়নার ফ্যাশন। অনুষ্ঠানভেদে কিংবা রুচিভেদে একেকজন একেক রকমের গহনা পরতে পছন্দ করেন। নানা ধরনের গয়নার মধ্যে সোনা, রুপা, হীরা, রুবি, পান্নার মতো দামি গয়না যেমন আছে। তেমনি নানা রকম পাথর, তামা, পিতল, পুঁতি, মাটির গয়নাও বেশ জনপ্রিয়।

কষ্টের পয়সা খরচ করে লোকেরা গয়না কেনে, অনেকে তো আবার গয়না কেনাকে ইনভেস্টমেন্টের চোখেও দেখে। তবে গয়না যে ধরনের হোক না কেন, দীর্ঘদিন ব্যবহারের জন্য এবং এর সৌন্দর্য ধরে রাখতে নিতে হবে সঠিক যত্ন। একেক ধরনের গয়নার যত্ন একেক রকম। যদি সঠিকভাবে গয়নার যত্ন নেওয়া যায়, তাহলে সেগুলির চাকচিক্য অব্যাহত থাকবে।

গয়না সংরক্ষণে যা করণীয়:
১.গয়নার ওপরে সরাসরি পারফিউম স্প্রে করবেন না।

২.হীরের গয়নাগুলি নরম তুলো লাগানো প্লাস্টিকের বক্সে রাখবেন। যাতে তা ভাঙার কোনো সম্ভাবনা না থাকে।

৩.পান্না খুবই নরম ও ঠুনকো পাথর্। পান্নার গয়না সর্বদা বসে পরিধান করবেন, যেন হাত থেকে পড়লেও তা ভেঙে না যায়।

৪.মুক্ত সবসময় মকমলের কাপড়ে মুড়িয়ে রাখবেন। গরমের সময় মুক্ত না পরাই ভালো কারণ ঘাম লাগলে মুক্তের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

৫.সব গয়না এক সাথে রাখবেন না। গয়নার ধরণ বুঝে আলাদা আলাদা বাক্সে কিংবা একই বাক্সের বিভিন্ন প্রকষ্ঠে রাখুন। গয়না একই বাক্সে রাখলে তা জড়িয়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে বা ঘষা লেগে চমক নষ্ট হয়ে যেতে পারে।

৬.হীরের গয়না ছাড়া আর কোনো গয়নায় পানি বা সাবান লাগাবেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD