রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

একাই এনসিবি দফতরে পৌঁছালেন দীপিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

বলিউডের মাদককাণ্ডে শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) দফতরে ডাকা হয়েছে দীপিকা পাড়ুকোনকে।

নির্ধারিত সময় অনুযায়ী আজ সকালে এনসিবি’র দফতরে পৌঁছেছেন বলিউডের এই অভিনেত্রী। এসময় তাকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। যেখানে সালোয়ার কামিজ পরা দীপিকাকে হাতে বাদামী রঙের একটি ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেছে।

এদিকে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিলো, এনসিবি দফতরে দীপিকাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, সময় তার সঙ্গে থাকার অনুমতি চেয়ে এনসিবি বরাবর একটি আবেদপত্র জমা দিয়েছেন তার স্বামী রণবীর সিং।

কিন্তু দীপিকা যখন এনসিবি দফতরে পৌঁছেছেন তখন একাই দেখা গেছে বলিউডের এই সুন্দরীকে। দীপিকার পাশাপাশি আজ সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরেরও এনসিবি দফতরে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

বলিউডের এই তিন সুন্দরীর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে ডাকা হয়েছিলো রাকুল প্রীত সিংকে। এদিন প্রায় চার ঘণ্টা রকুলকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

জিজ্ঞাসাবাদে রিয়ার সঙ্গে রাকুলের নিয়মিত মাদক সংক্রান্ত কথা হতো বলে স্বীকার করেছেন। তিনি আরও জানান, রিয়া মাদক কিনে রকুলের বাড়িতে রাখতেন। তবে রকুল নিজে কখনও মাদকসেবন করেননি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD