শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :

অবশেষে ‘বিউটি সার্কাস’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

দীর্ঘ ৪ বছরেও শুটিং শেষ হয়নি আলোচিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’র। নির্মাতা মাহমুদ দিদারের সরকারি অনুদানের ছবিটি আর্থিক সংকেটে কাজ বন্ধ হয়ে যায়।

সব বাধা পেরিয়ে আবারও ‘বিউটি সার্কাস’র শুটিং শুরু হয়েছে। গেল শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এর শুটিং চলছে সাভারে।

এ ব্যাপারে পরিচালক জানিয়েছেন, সাভারে ডিপজলের শুটিং বাড়িতে কাজ করছেন তারা। জয়া আহসান ও গাজী রাকায়েতের শট নিচ্ছেন। এবার পুরো ছবি শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মাহমুদ দিদারের এ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন। ছবির গল্পে জয়া একজন সার্কাসের অভিনেত্রী চরিত্রে অভিনয় করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD