বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সালমান খানকে নিয়ে তৈরি হলো আশঙ্কা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে টেলিভিশনের গ্র্যান্ড রিয়্যালিটি শো বিগ বস। তার জন্য ইতোমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সালমান খান কিন্তু এবারের সিজনে বেশ কিছু বদল আনা হচ্ছে! সম্প্রতি এমনই একটি খবরে জোর শোরগোল শুরু হয়ে যায়।

জানা যায়, বিগ বস ১৪-র সিজনে নাকি এবার থেকে ৩০ মিনিট করে দেখানো হবে প্রত্যেক এপিসোড। অর্থাত ১ ঘণ্টার পরিবর্তে ৩০ মিনিটে নামিয়ে নিয়ে আনা হচ্ছে ১৪-র সিজন। বিগ বস নিয়ে সম্প্রতি এমনই একটি খবরে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। তাহলে কি জমপ্রিয়তা কমার আশঙ্কা থেকেই সালমানের শো ১ ঘণ্টার পরিবর্তে ৩০ মিনিট করে সম্প্রচার করা হবে বলে জানানো হয়! যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অস্বীকার করা হয় ওই খবর।

জানা যাচ্ছে, বিগ বিস ১৪-র সিজনের প্রত্যেক এপিসোডের সম্প্রচারই ১ ঘণ্টা করে হবে। সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে দশটায় সম্প্রচার করা হবে ওই শো। শনি এবং রবিবার রাত ৯টা থেকে শুরু হবে বিগ বস। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে সালমান খানের ওই শো। সবকিছু মিলিয়ে প্রত্যেকবারের মতো এবারও সলমন খানের শো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়তে শুরু করেছে।

এবারে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে বিগ বিস ১৪-র সেট তৈরি করা হয়েছে। সলমন খান নিজের বাড়ি থেকে সেটে হাজির হয়ে শ্যুটিং করবেন বলে খবর। শুধু তাই নয়, এবারের সিজনের জন্য সলমন প্রায় ৪৮০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলেও জানা যায়। জিনিউজ

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD