শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনার ধকল কাটিয়ে কাজে ফিরলেন কোয়েল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

অন্তঃসত্ত্বা হওয়া, মাতৃত্ব ও পরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় একটা বড় সময় অভিনয় থেকে দূরে ছিলেন কোয়েল মল্লিক। বিরতি ভেঙে অবশেষে কাজে ফিরেছেন টালিউডের এই জনপ্রিয় নায়িকা।

কাজের জন্য নিজেকে ফিট করেছেন বলেও দাবি কোয়েলের। করছেন জুম্বা প্র্যাকটিস। এ ছাড়া যোগা, জগিং তো রয়েছেই।

শনিবার থেকে রীতিমতো শুটিং শুরু করেছেন কোয়েল। শুটিংয়ের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছেন। অনেক দিন পর পুরনো দুনিয়ায় ফেরার অভিজ্ঞতা ভাগ করে নিলেন। লিখেন– কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পূজায় ছবি মুক্তির পর অনেক দিনের অবসর ছিল। শুটের মধ্যে ছোট্ট একটা ব্রেক পেয়েছি। এই সুযোগে সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিলাম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD