বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

যে কারণে সুশান্তের সঙ্গে ব্রেকআপ করেছিলেন সারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন সারা আলি খান ও প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুত।

দু’জনে মিলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন ব্যাংকক। সেখানে সারার পেছনে ৭০ লাখ রুপি খরচ করেছিলেন সুশান্ত। এমনকি প্রয়াত এই তারকার ফার্মহাউজেও বেশ কয়েকবার গিয়েছিলেন সারা আলি খান।

তবে সুশান্ত সিং রাজপুত বেঁচে থাকাকালীন তাদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে না আসলেও, এই তারকার মৃত্যুর পর দু’জনকে ঘিরে সামনে আসতে শুরু করে নানা চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি সুশান্তের সঙ্গে নিজের প্রেম ও বিচ্ছেদের কথা স্বীকার করে নিয়েছেন সারা আলি খান নিজেও।

মাদককাণ্ডে গত ২৬ সেপ্টেম্বর এনসিবি দফতরে ডাকা হয়েছিলো সারা আলি খান, দীপিকা পাড়ুকোন ও শ্রদ্ধা কাপুরকে। সেখানেই সুশান্তের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হয়েছে সারাকে।

সুশান্তের অতিরিক্ত মাদক সেবন নাকি তার সঙ্গে বিচ্ছেদের জন্য কেউ সারাকে জোর করেছিলেন? এমন নানা প্রশ্ন বলিউডের এই অভিনেত্রীকে করেছিলেন এনসিবি কর্মকর্তারা।

সেসব প্রশ্নের জবাবে বলিউডের এই অভিনেত্রী বলেছিলেন, মাদক সেবন বা কারও জোরে নয়, নিজের চলচ্চিত্র ক্যারিয়ারে সম্পূর্ণ মনোযোগ দিতেই সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন তিনি।

তাছাড়া সুশান্ত সিং রাজপুত তার সম্পর্কের প্রতি নাকি অনুগত ছিলেন না। আর এটিও একটি কারণ ছিলো তাদের সম্পর্ক ভাঙার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD