বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

গেরিলা কমান্ডার হয়ে ফিরছেন চিত্রনায়ক রুবেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

ঢাকাই ছবির অ্যাকশন হিরো হিসেবে পরিচিত ও জনপ্রিয় রুবেল। করোনাকালের আগে নিয়মিতই অভিনয় করতেন। একাধিক ছবির কাজও হাতে ছিল। কিন্তু করোনার কারণে লকডাউন হয়ে যাওয়ার পর শুটিং বন্ধ হয়ে যায়।

তখন থেকেই তিনি ঘরবন্দি হয়ে আছেন। গত ছয় মাস মিডিয়ায় কোনো কাজ করেননি। তবে সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। মিজানুর রহমান শামীমের পরিচালনায় ছবিটির নাম ‘একাত্তরের গেরিলা কমান্ডার’।

এ গেরিলা কমান্ডারের ভূমিকায় তাকে অভিনয়ে দেখা যাবে। অক্টোবরেই ছবির শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় তো আমার পেশা। তাই সারা বছরই অভিনয়ের ব্যস্ততা থাকে।

এখন যেহেতু শুটিং শুরু হচ্ছে, তাই আমিও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছি। যদিও আমার পরিবারের সদস্যরা এ পরিস্থিতিতে কাজ শুরু করার বিষয়ে নিরুৎসাহিত করছেন। তারপরও স্বাস্থ্যবিধি মেনে যদি শুটিং হয় তবেই আমি কাজ শুরু করব। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।’

অন্যদিকে লকডাউনের আগে তিনটি ছবির কাজ হাতে ছিল এ অভিনেতার। ‘ধ্বংস মানব’, ‘অপরাধ জগৎ’ ও ‘বীর বাঙালি’ নামের ছবি তিনটিরও পরিচালক মিজানুর রহমান শামীম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD