শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

২ রুপির মূল্য এখনো মনে রেখেছেন অমিতাভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

মেগাস্টার অমিতাভ বচ্চন। বলিউডের সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজন তিনি। কিন্তু ছোটবেলার ২ রুপির মূল্য এখনো মনে রেখেছেন এই অভিনেতা।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোয়ের ১২তম সংস্করনের সম্প্রচার শুরু হয়েছে। অনুষ্ঠানের একটি পর্বে তার পরিবারের আর্থিক দুরাবস্থা নিয়ে স্মৃতিচারণ করেন ‘বিগ বি’খ্যাত এই তারকা।

এই অনুষ্ঠানে জয় কুলশ্রেষ্ঠা নামের এক প্রতিযোগী জানান, ছোটবেলায় ভেলপুরী খাওয়ার জন্য জন্য মায়ের কাছে ৭ রুপি চাইতেন। কিন্তু তার মা ৫ রুপির বেশি দিতে পারতেন না।

এই সময় অমিতাভ বচ্চন তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করে জানান, স্কুলের ক্রিকেট টিমে যোগ দিতে ২ রুপির প্রয়োজন ছিল। মা তেজি বচ্চনকে বিষয়টি জানান তিনি। কিন্তু তার মা জানিয়েছিলেন, এটি দেওয়ার সামর্থ্য তাদের নেই।

অমিতাভ জানান, বর্তমানে অঢেল সম্পদ থাকলেও অতীতের অভিজ্ঞতা তাকে এখনো বিনয়ী রাখে। তিনি বলেন, ‘২ রুপির মূল্য এখনো মনে রেখেছি।’

গত জুলাইয়ে করোনা আক্রান্ত হন অমিতাভ। বেশ কিছুদিন মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তী সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের শুটিং করেন তিনি। বয়স ৭৭ হলেও এখনো পুরোদমে কাজ করছেন এই অভিনেতা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD