শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

আরিফিন শুভকে ‘ট্রিপল এ প্লাস’ দিলেন সোহেল তাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি নিজেদের ফিটনেসের ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন। দুজনই প্রকাশ করেছেন সিক্স প্যাকের ছবি। এরপরই সোহেল তাজ জানান, তিনি একটি ফিটনেস সেন্টার খুলতে যাচ্ছেন, যেখানে সীমিত তরুণদের ফিটনেস নিয়ে পরামর্শ দেবেন। এই ফিটনেস সেন্টারে চমক অতিথি হিসেবে থাকছেন আরিফিন শুভ।

সোহেল তাজ আরিফিন শুভ সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, ‘আপনারা যাঁরা অনুমান করেছেন আরিফিন শুভ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন- কংগ্রাচুলেশন্স। আমাদের সারপ্রাইজ অতিথির একজন হচ্ছেন সুপারস্টার আইকন আরিফিন শুভ। শুভর সঙ্গে আমার গতকাল রাতে কথা হয়। আমি ওর সঙ্গে কথা বলে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। এত অমায়িক আর ভদ্র যে ওর মতো একজন সুপারস্টার হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল।’

‘বয়স কোনো ব্যাপার না’ দেখালেন সোহেল তাজ

তিনি বলেন, ‘ওর কাছ থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে- যত বড়ই হোক না কেন আর যত খ্যাতিই অর্জন করো না কেন, ততই অমায়িক হতে শিখতে হবে। একজন গুণীজন বলে গেছেন যে একটা মানুষের আসল পরিচয় বা রূপ বেরিয়ে আসে ক্ষমতা আর খ্যাতি অর্জন করার পর- সেই পরীক্ষায় শুভ A+++।’

ইনস্পায়ার ফিটনেস বাই এসটি নামে একটি ফিটনেস সেন্টার চালু করতে যাচ্ছেন সোহেল তাজ। এখানে তিনি সীমিত আকারে কিছু তরুণের ফিটনেস নিয়ে পরামর্শ দেবেনে। ফিটনেস সেন্টার আনুষ্ঠানিকভাবে চালুর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ডাক্তার জাহাঙ্গীর কবির, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চ্যাম্পিয়ন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রিদি শেখ, এ ছাড়া চমক হিসেবে তিনি আরিফিন শুভকে অতিথি হিসেবে রেখেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD