শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

বলিউডে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেনেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

স্বামী রীতেশ দেশমুখের হাত ধরে ২০০৩ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন জেনেলিয়া ডি’সুজা। এরপর তাকে দেখা গেছে- ‘মাস্তি’, ‘মেরে বাপ পেহলে আপ’, ‘জানে তু ইয়া জানে না’, ‘ফোর্স’র মতো ছবিতে।

সবশেষ ২০১২ সালে ‘তেরে নাল লাভ হো গায়া’তে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। এতে তার বিপরীতে ছিলেন রীতেশ। এই ছবি মুক্তির পরই বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

রীতেশের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর রূপালি পর্দার আড়ালে চলে গিয়েছেন জেনেলিয়া ডি’সুজা। কিন্তু অভিনয় জগত থেকে কেনো দূরে সরে গেলেন? সম্প্রতি হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে এর জবাবে তিনি বলেন, “যখন আমি বিয়ের সিদ্ধান্ত নেই তখনই ঠিক করে ফেলি আমি আমার সমস্ত সময় রীতেশ এবং সন্তানদের দেবো। প্রয়োজনে তারা যেনো সবসময় আমাকে কাছে পায় এ কারণেই অভিনয় থেকে দূরে যাওয়া।”

যোগ করে জেনেলিয়া ডি’সুজা আরও বলেন, “আমি মনে করি আমার সন্তানরা এখন নিজেদের জায়গাটা স্থির করে ফেলেছে। তাই আমিও নতুন করে সবকিছু শুরুর চেষ্টা করছি। এই মুহূর্তে হাতে বেশকিছু সুযোগও রয়েছে।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD