শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :

‘বিগ বস-১৪’র ঘরে লড়াই করবেন তারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

ভারতের অসংখ্য রিয়েলিটি শোর মধ্যে যেটির নাম বারবার উচ্চারিত হয়, তা ‘বিগ বস’। এর পেছনে অবশ্য নানা বিতর্কিত কারণও রয়েছে। এখনও পর্যন্ত এর ১৩টি মৌসুম প্রচারিত হয়েছে।

(০৩ অক্টোবর) এর ১৪তম মৌসুমের উদ্বোধন করেছেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান। যেখানে বলিউডের এই সুপারস্টারের সঙ্গে আরও দেখা গেছে সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী হিনা খান, গওহর খান, বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে।

‘বিগ বস-১৪’র ঘরে এবার কারা কারা লড়াই করবেন সেই নামগুলোও প্রকাশ করেছেন সালমান খান। যেখানে রয়েছেন- সংগীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানু, টেলিভিশন তারকা জেসমিন ভাসিন, রুবিনা দিলাইক, রাধে মা, নিশান্ত সিং মালখানি, ইজাজ খান, পবিত্র পুণিয়া, নিকি তাম্বোলি ও রাহুল বৈদ্য।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD