বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা ৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

অভিনেত্রী মিষ্টি মুখার্জি আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখার্জি আর নেই। বেঙ্গালুরুতে গেল শুক্রবার রাতে মৃত্যু হয় তার। শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মিষ্টি মুখার্জি বলিউডের বেশ কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন।

তার পরিবারের পক্ষ থেকে একটি শোক বার্তায় বলা হয়েছে, একটানা কিটো ডায়েটের ফলেই কিডনির সমস্যা দেখা গিয়েছিল মিষ্টির। ‘ম্যায় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো লাগ গ্যয়ি’-এর মতো ছবিগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিষ্টি।

এছাড়া কাজ করেছেন তেলেগু ছবিতেও। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

২০১৪ সালে তার ও তার পরিবারের নাম জড়ায় পর্নো সিডি সরবরাহ সংক্রান্ত একটি বিতর্কে। মিষ্টির ভাই ও বাবার বিরুদ্ধে অশ্লীল বস্তুর বিক্রির দায়ে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় অভিযুক্ত করা হয়। এছাড়া আনা হয় তথ্য প্রযুক্তি আইনের ৬৬ (এ), ৬৭ (এ), ৬৭ (বি) ধারা। তবে তারা পরে জামিন পেয়ে যান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD