শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামান্না ভাটিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

বলিউড ও দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’ খ্যাত এই তারকাকে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কয়েক মাস আগে তামান্নার বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তামান্নার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে, অভিনেত্রীর ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে।

এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন লাস্যময়ী এই নায়িকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD