শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

চলচ্চিত্রে সুস্মিতা কন্যার অভিষেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

এ বছরটি ভালোই কাটছে বলিউড অভিনেত্রী সুুস্মিতা সেনের। পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ নামের একটি থ্রিলার ওয়েব সিরিজের মধ্য দিয়ে সম্প্রতি অভিনয়ে কামব্যাক করেছেন সুস্মিতা। এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

চমকপ্রদ তথ্য হলো- এবার অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন ‍সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে সেন।

‘সুত্তাবাজি’ নামক একটি ছবিতে অভিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে রেনের। ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু করে দিয়েছেন সুস্মিতা কন্যা।

নারীর ক্ষমতায়ন নিয়ে নির্মিত হচ্ছে ‘সুত্তাবাজি’। এতে কমল ছাবরিয়া এবং রাহুল বোহরা রেনের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন।

‘সুত্তাবাজি’র মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন কবির খুরানা। তিনি শুটিং সেটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সব ঠিক থাকলে শিগগিরই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে ছবিটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD