শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

আসিফ-আনিকার প্রথম মিউজিক ভিডিও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

সম্প্রতি শেষ হলো বর্তমান সময়ের শ্রোতা প্রিয় সংগীতশিল্পী শাওন গানওয়ালা ও উপমার প্রথম গানের মিউজিক ভিডিওর শুটিং।

জিয়া উদ্দিন আলমের কথা ও সুরে, কাওসার খানের সংগীতায়োজনে ‘যদি আসো তুমি’ শিরোনামের গানটিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করলেন আসিফ আলম ও আনিকা ইসলাম। মিউজিক ভিডিটি নির্দেশনা দিয়েছেন উদ্দিন আলম নিজেই।

গানটি নিয়ে সুরকার ও নির্মাতা জিয়া উদ্দিন আলম বলেন, সম্প্রতি আমরা ‘যদি আসো তুমি’ শিরোনামের গানটির শুটিং শেষ করলাম। শাওন গানওয়ালা ও উপমার প্রথম গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আসিফ আলম ও আনিকা ইসলাম। দুইজন নতুন মুখ নিয়ে কাজ করেছি। বেশ ভালো করেছে তারা। আশা করি তারা দুইজন আগামীতে এই কাজের মাধ্যমে মিডিয়াতে একটা ভালো অবস্থানে চলে যাবে।

তিনি আরো বলেন, প্রায় পাচ বছর পরে মিউজিক ভিডিও শুটিং করেছি। এই কাজটি করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছি। মাইকেল বাবুর কোরিয়োগ্রাফিতে গানটির ডিওপি ছিলেন সানি খান।

জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ডিজিটাল অ্যাপে গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD