শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

করোনা আক্রান্ত সৌমিত্র হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। ৮৫ বছর বয়েসি এই অভিনেতাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সৌমিত্র চ্যাটার্জির জ্বর ছাড়া করোনার আর কোনো লক্ষণ ছিল না। সন্দেহ থেকে তার কোভিড-১৯ পরীক্ষা করানো হলে গতকাল (৫ অক্টোবর) পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌমিত্র চ্যাটার্জির মেয়ে পৌলমি বোস বলেন—এখন বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর ছাড়া করোনাভাইরাসের আর কোনো লক্ষণ বাবার ছিল না। গত দুদিন ধরে অল্প অল্প জ্বর ছিল। কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পর আজ সকালে বাবাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেছি। বর্তমান বাবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।

করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি তথ্যচিত্রের শুটিং করেছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD