শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

চিকিৎসক হয়ে ছবির শুটিংয়ে ফিরলেন ইমন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে ছবির শুটিং বন্ধ রেখেছিলেন চিত্রনায়ক ইমন। ছয় মাস বিরতির পর ২ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু করেছেন এ অভিনেতা। ছবির নাম ‘বীরত্ব’। পরিচালনা করছেন সাইদুল ইসলাম রানা। বর্তমানে রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে।

এতে ইমন একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন। এ চিকিৎসক একটি এনজিওর চাকরিজীবী হয়ে মফস্বল শহরে মানুষের সেবা করে। এক সময় পতিতা পল্লীতেও চিকিৎসা সেবা দেন। সে সময় সেখানকার বিভিন্ন অনিয়ম ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘সামাজিক গল্পের দুর্দান্ত একটি ছবি এটি। আমার চরিত্রটিও ইতিবাচক। আমার বিশ্বাস ছবিটিতে দর্শক আমার অভিনয় পছন্দ করবেন।’ এদিকে সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ নামের ছবি দুটির শুটিং শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

অঞ্জন আইচের পরিচালনায় ‘কানামাছি’ নামের আরেকটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়ে আছেন এ চিত্রনায়ক। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ নামের একটি ছবিরও অল্প একটু কাজ বাকি আছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD