শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

৩০ অক্টোবর কাজলের বিয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। গত মাসে ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বাগদানের কাজটিও সেরে ফেলেছেন কাজল।

আজ (০৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের তারিখ ঘোষণা করেছেন কাজল আগারওয়াল।

আগামী ৩০ অক্টোবর মুম্বাইয়ে হবে কাজল-গৌতমের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে কোনো ধুমধাম আয়োজন থাকবে না বলে জানিয়েছেন কাজল।

এদিকে, ছোট পরিসরে অনুষ্ঠিত হয়েছে কাজল আগারওয়ালের প্রি-ব্রাইডাল অনুষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বোন কাজলের প্রি-ব্রাইডাল অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তার বোন নিশা আগারওয়াল।

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। অজয় দেবগণের বিপরীতে ‘সিংহাম’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

‘স্পেশ্যাল ২৬’, ‘নায়ক’, ‘রণরঙ্গম’, ‘মাগাধীরা’র মতো ছবিতে অভিনয় করেছেন। শেষ তাকে ‘কোমালি’ ছবিতে দেখা গিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD