শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ধর্ষকের লিঙ্গ কেটে ফেলা হোক: চঞ্চল চৌধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

সময়ের সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো নেক্কারজনক ঘটনা বেড়েই চলেছে। এসব নৃশংসতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নোয়াখালীর একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা মানুষকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে ধর্ষণবিরোধী বিক্ষোভ চলছে। শিল্প-সাহিত্য-সংগীত ও তারকা অভিনয়শিল্পীরাও নিজস্ব ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চঞ্চল বলেন—লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেওয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোনো অধিকার না থাকে। তাহলেই এই বর্বরতা থেমে যাবে।

কঠোর শাস্তি বাস্তবায়নের দাবি জানিয়ে এ অভিনেতা বলেন—এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়া কান্না আমরা শুনতে চাই না। সেই সঙ্গে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD