শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

বেতার অনুষ্ঠানে ফিরছেন ফেরদৌস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকেই ছবির শুটিং করছেন না ফেরদৌস। এ সময়টায় কিছু সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন এই চিত্রনায়ক।

চলতি মাসেই ‘গাঙচিল’ নামের একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ছবির শুটিংয়ে ফিরবেন এ অভিনেতা। তার আগেই বেতার অনুষ্ঠানে ফিরছেন তিনি।

আগামী ৮ অক্টোবর বাংলাদেশ বেতারের তিনটি অনুষ্ঠানের রেকর্ডিং করবেন ফেরদৌস।

‘চোখের দেখা প্রাণের কথা’ নামের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন দেওয়ান মোহাম্মদ আহসান হাবিব এবং ‘উত্তরণ’ ও ‘মহানগর’ নামের অনুষ্ঠান দুটি প্রযোজনা করছেন নাজমুন শাকিব।

বেতার অনুষ্ঠানে পারফরম করার বিষয়ে ফেরদৌস বলেন, ‘বাংলাদেশ বেতার এখনও শ্রোতাদের পছন্দের। তাই এ মাধ্যমে কাজ করার পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাই।

যে তিনটি অনুষ্ঠানে কাজ করব এগুলো শ্রোতাপ্রিয় অনুষ্ঠান। আশা করছি এবারও আমার অংশগ্রহণের অনুষ্ঠান দুটি ভালো লাগবে সবার।’
অন্যদিকে এই অভিনেতার হাতে আরও কিছু অসমাপ্ত ছবির কাজ আছে।

পর্যায়ক্রমে সেই ছবিগুলোর শুটিংও শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এগুলো হল ‘বিউটি সার্কাস’, ‘গন্তব্য’, ‘ যদি আরেকটু সময় পেতাম’, ‘ কাঠগাড়ায় শরৎচন্দ্র, ‘ সেইভ লাইফ’, ‘ জ্যাম’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’সহ আরও কয়েকটি ছবির কাজ। পর্যায়ক্রমে ছবিগুলোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন ফেরদৌস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD