শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়ছে ধর্ষণ: শাকিব খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

“সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। কিন্তু সমাজ এখনও অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরও একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে এমনটাই লিখেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।

একইসঙ্গে নিজের পরবর্তী ছবিতে ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি লিখেছেন- “একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক। আমি সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরণের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো। এমনকি আমার শুটিং চলতি ছবি “নবাব এলএলবি”তে ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।”

ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি করে শাকিব খান লিখেছেন- “দেশে মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওইসব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। দল, মত, ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD