শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে শাহনূরের আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

অভিনয়ের পাশাপাশি সামাজিক সেবামূলক কাজও নিয়মিত করেন চিত্রনায়িকা শাহনূর। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন তিনি।

সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুম বাংলাদেশ আয়োজিত ‘করোনাকালীন সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা বিস্তারে আমাদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভায় অংশ নেন এ নায়িকা।

অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শাহনূর বলেন, ‘বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের সবাই ভালোবাসুন। তাদের কেউ অবহেলা করবেন না। আমি যেমন ওদের অনেক ভালোবাসি, নানাভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ঠিক তেমনি আপনারাও যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।’

এদিকে অভিনয়েও নিয়মিত শাহনূর। সম্প্রতি দীর্ঘদিন পর তিনি নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘চিটার’। নাটকটি রচনা করেছেন আপন হাসান এবং পরিচালনা করছেন তন্ময় পারভেজ। পাশাপাশি মুজিবর্ষ উপলক্ষে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন ডকুমেন্টারি নির্মাণ করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD