শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান

স্প্যানিশ ভাষা শিখছে ছোট নবাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন কারিনা কাপুর খান। যেখানে তার সঙ্গে গিয়েছেন স্বামী সাইফ আলি খান ও ছেলে তৈমুর আলি খানও। সেখানে গিয়ে তারা উঠেছেন পতৌদি প্রাসাদে।

এরইমধ্যে পতৌদি প্রসাদে তোলা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

সম্প্রতি পতৌদি প্রাসাদের বাগানে বসে তোলা একটি ছবি পোস্ট করে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পাঁচ মাস পূর্ণ করার কথা জানিয়েছেন বেবো (কারিনার ডাকনাম)।

এদিকে, কারিনা শুধু নিজেকে একাই ব্যস্ত রাখেননি। তার সঙ্গে ছেলে তৈমুর আলি খানকেও ব্যস্ত রেখেছেন তিনি।

ছোট নবাব বর্তমানে স্প্যানিশ ভাষা শেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।

তৈমুর আলি খান ও তার স্প্যানিশ টিচারের একটি ছবি শেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কারিনা নিজেই। এর ক্যাপশনে কারিনা লিখেছেন- ‘আমরা স্প্যানিশ ভালোবাসি। অবশেষে তৈমুর তার স্প্যানিশ টিচারের দেখা পেলো।’

‘লাল সিং চাড্ডা’তে কারিনা কাপুর খানের বিপরীতে দেখা যাবে আমির খানকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD